SSC CGL 2020: আজই আবেদনের শেষ তারিখ, দেখে নিন পদের বিবরণ, বিস্তারিত তথ্য

SSC CGL 2020: আজই আবেদনের শেষ তারিখ, দেখে নিন পদের বিবরণ, বিস্তারিত তথ্য







আজ (রবিবার) শেষ হতে চলেছে এসএসসি গ্র্যাজুয়েট লেভেল (সিজিএল) নিয়োগ পরীক্ষার সময়সীমা। যে আগ্রহী প্রার্থীরা এখনও আবেদন করেননি, তাঁরা স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট ssc.nic.in-তে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন।

মোট ৩২ টি পদের জন্য নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে এসএসসি। তবে এখনও শূন্যপদের সংখ্যা কত, সে বিষয়ে কিছু জানানো হয়নি। পরে তা ঘোষণা করবে এসএসসি। বিজ্ঞপ্তি অনুযায়ী, এবার ২৯ মে থেকে ৭ জুন পর্যন্ত এসএসসি সিজিএল পরীক্ষা হবে।

শূন্যপদের বিবরণ


অ্যাসিসট্যান্ট অডিট অফিসার, অ্যাসিসট্যান্ট অ্যাকাউন্টস অফিসার, সাব-ইন্সপেক্টর, আপার ডিভিশন ক্লার্ক, ট্যাক্স অ্যাসিসট্যান্ট, জুনিয়র স্ট্যাটিস্টিকাল অফিসার-সহ ৩২ টি পদে নিয়োগ করা হবে। বিভিন্ন পদের ক্ষেত্রে বিভিন্ন বয়সসীমা দেওয়া হয়েছে। বেতনক্রম আট থেকে চারের মধ্যে বেতন দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা :

অ্যাসিসট্যান্ট অডিট অফিসার এবং অ্যাসিসট্যান্ট অ্যাকাউন্টস অফিসার - যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে স্নাতক স্তরের পড়াশোনা শেষ করতে হবে। একইসঙ্গে চার্টার্ড অ্যাকাউন্টেট বা কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেট বা কোম্পানি সেক্রেটারি বা বাণিজ্যে স্নাতকোত্তর বা বিজনেস স্টাডিজে স্নাতকোত্তর বা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (ফিনান্স) স্নাতকোত্তর বা বিজনেস ইকোনকিমসে স্নাতকোত্তর ডিগ্রি থাকা কাম্য।



জুনিয়র স্ট্যাটিস্টিকাল অফিসার - যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে যে কোনও বিষয়ে স্নাতক। সঙ্গে দ্বাদশ শ্রেণিতে অঙ্কে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর পেতে হবে। 

অথবা

পাসের বিষয় হিসেবে স্ট্যাটিস্টিক-সহ যে কোনও বিষয়ে স্নাতক হবে।



অন্যান্য পদ - বাকি সব পদের ক্ষেত্রে যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে। 

যে প্রার্থীরা স্নাতক স্তরের চূড়ান্ত বর্ষ বা সেমেস্টারে আছেন, তাঁরা আবেদন করতে পারবেন। তবে চলতি বছরের ১ জানুয়ারির মধ্যে সেই যোগ্যতা পূরণ করতে হবে।




গুরুত্বপূর্ণ তারিখ :অনলাইনে আবেদন জানানোর শেষ তারিখ : ৩১ জানুয়ারি, ২০২১। (রাত ১১ টা ৩০ মিনিট)।

অনলাইনে ফি জানানোর শেষ তারিখ : ২ ফেব্রুয়ারি, ২০২১। (রাত ১১ টা ৩০ মিনিট)।

অফলাইনে চালান জেনারেশনের শেষ তারিখ : ৪ ফেব্রুয়ারি, ২০২১। (রাত ১১ টা ৩০ মিনিট)।


অফলাইনে চালানের মাধ্যমে ফি জমা দেওয়ার শেষ তারিখ : ৬ ফেব্রুয়ারি, ২০২১ (ব্যাঙ্কের কাজের সময়)।

এসএসি সিজিএল টিয়ার-১ পরীক্ষার দিনক্ষণ : আগামী ২৯ মে থেকে ৭ জুন, ২০২১।


Comments

Popular posts from this blog

মাটি খুঁড়তেই আত্মপ্রকাশ মুঘল আমলের কুণ্ডের, প্রত্নতাত্ত্বিক আবিষ্কারে চাঞ্চল্য দেশে!